সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ১৩ বছর ও ইকবাল হাসান মাহমুদের ৯ বছরের কারাদণ্ড আজ বহাল রেখেছেন হাইকোর্ট। আজ এ–সংক্রান্ত প্রতিবেদনটিতে পাঠকের আগ্রহ লক্ষ করা গেছে। সর্বজনীন পেনশন কর্মসূচি নিয়ে আজ একটি প্রতিবেদন আছে। সেটিও ব্যাপকভাবে পঠিত হয়েছে। আজ এসব সংবাদের পাশাপাশি আছে আন্তর্জাতিক, বাণিজ্য, ক্রীড়া ও বিনোদনের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

১

আমানউল্লাহর ১৩ বছর ও ইকবাল হাসানের ৯ বছরের কারাদণ্ড বহাল

আমানউল্লাহ আমান ও ইকবাল হাসান মাহমুদ
ফাইল ছবি

আইনজীবীদের তথ্যমতে, সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের দায়ে আমানউল্লাহকে ১৩ বছর ও তাঁর স্ত্রী সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। অপর এক মামলায় বিচারিক আদালত ইকবাল হাসানকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। বিস্তারিত পড়ুন...

২

সর্বজনীন পেনশনের ঘোষণা আসছে বাজেটে, বাধ্যতামূলক হবে ২০২৮ সালের পর

বাজেট ২০২৩–২৪
লোগো: প্রথম আলো

বর্তমান মেয়াদের শেষ বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পরীক্ষামূলকভাবে সর্বজনীন পেনশন কর্মসূচি চালুর ঘোষণা দেবেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। বিস্তারিত পড়ুন...

৩

ভারতের নতুন সংসদ ভবনের ভেতর–বাইরে

উদ্বোধনের দিন বিহারের ক্ষমতাসীন রাষ্ট্রীয় জনতা দল নতুন সংসদ ভবনের আকৃতি নিয়ে নতুন বিতর্ক তুলেছে। দলটি বলছে, নতুন সংসদ ভবনের আকৃতি ঠিক যেন মরদেহ রাখার কফিনের মতো। টুইটে সংসদ ভবনের পাশে কফিনের ছবি দিয়ে তাঁরা প্রশ্ন করেছেন—‘এটা কী?’ এর প্রতিক্রিয়ায় বিজেপি বলেছে, এ ধরনের আচরণ রাষ্ট্রদ্রোহের শামিল
ছবি: রয়টার্স

নানা বিতর্ক আর সমালোচনার মধ্যে গত রোববার ভারতে নতুন সংসদ ভবন উদ্বোধন করা হয়েছে। অনেকগুলো বিরোধী দল উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়নি। পুরোনো সংসদ ভবনের পাশে ৬৪ হাজার ৫০০ বর্গমিটার এলাকাজুড়ে এর অবস্থান। বিস্তারিত পড়ুন...

৪

কেন শেষ ওভারে মোহিতকে ‘ড্রিংকস’ দেওয়া হয়েছিল

এবারের আইপিএলে ছন্দে ছিলেন মোহিত শর্মা
ছবি: ইনস্টাগ্রাম

আত্মবিশ্বাসী ও ছন্দে থাকা এই পেসারকে শেষ ওভারে কী পরামর্শ দিতে চেয়েছিলেন গুজরাট কোচ আশিস নেহরা? সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার এবং টম মুডি এমন সময় পরামর্শ দেওয়ার কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন। বিস্তারিত পড়ুন...

৫

ফাঁস হওয়া ছবি ও ভিডিও নিয়ে আলোচনায় শরীফুল রাজ ও সুনেরাহ, যা বললেন সুনেরাহ

শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল
কোলাজ

গতকাল সোমবার দিবাগত রাতে হঠাৎ চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুকে কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও প্রকাশ পায়। সেখানে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের একটি ভিডিওতে দেখা যায়, রাজের সঙ্গে সুনেরাহর বন্ধুত্বপূর্ণ ও ‘অসংলগ্ন’ কিছু আলাপচারিতা চলছে। বিস্তারিত পড়ুন...