সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের ওপর তৈরি প্রতিবেদনটি ব্যাপকভাবে পঠিত হয়েছে। আজ ছিল রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন। সারা দিন দুই সিটির ভোট নিয়ে একাধিক প্রতিবেদন হয়েছে। আর সেসবে পাঠকের সাড়াও ছিল যথেষ্ট। বাংলাদেশের নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে প্রশ্নোত্তরসংক্রান্ত প্রতিবেদনটিও পড়েছেন বিপুলসংখ্যক পাঠক। এসবের বাইরে অর্থনীতি, ক্রীড়া, বিনোদনের একাধিক প্রতিবেদন ছিল। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

১

সেন্ট মার্টিন দ্বীপ কাউকে লিজ দিলে ক্ষমতায় থাকতে অসুবিধা নেই, আমার দ্বারা সেটি হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ঢাকা, ২১ জুন
ছবি: পিআইডি

শেখ হাসিনা বলেন, ‘আমি এতটুকু বলতে পারি, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারও কাছে বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না।’ বিস্তারিত পড়ুন...

২

সিলেট ও রাজশাহী দুই সিটিতেই এগিয়ে নৌকার প্রার্থীরা

ভোটারদের দীর্ঘ সারি। হাজি আবদুস সাত্তার উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র, টুকেরবাজার, সিলেট, বেলা সাড়ে ১১টা, ২১ জুন
ছবি: আনিস মাহমুদ

সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের ভোটে মেয়র পদে আওয়ামী লীগের দুই প্রার্থী এগিয়ে আছেন। সিলেটে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী আর রাজশাহীতে দলটির প্রার্থী এ এইচ এম খায়রুজ্জমান লিটন। বিস্তারিত পড়ুন...

৩

বাংলাদেশের নির্বাচন, ভারতের ভূমিকা নিয়ে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে প্রশ্ন

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়কারী (কৌশলগত যোগাযোগ) জন কিরবি
ফাইল ছবি: রয়টার্স

জন কিরবি বলেন, তিনি মনে করেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ভারত সরকারকেই কথা বলতে দেওয়া উচিত। তবে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র তার আকাঙ্ক্ষার কথা ইতিমধ্যে স্পষ্ট করেছে। বিস্তারিত পড়ুন...

৪

নিখোঁজ সাবমেরিনটির যাত্রীদের হাতে আছে ৩০ ঘণ্টার কম সময়

টাইটান সাবমেরিন
ছবি: এএফপি ফাইল ছবি

গত রোববার আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে পর্যটকদের নিয়ে রওনা দিয়ে নিখোঁজ হয় ‘টাইটান’ নামের সাবমেরিনটি। যাত্রার ১ ঘণ্টা ৪৫ মিনিটের মাথায় ছোট সাবমেরিনটির সঙ্গে ভূপৃষ্ঠের নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিস্তারিত পড়ুন...

৫

সেনেগালের কাছে হেরে ব্রাজিল কোচ বললেন, ‘আমরা অনেক কিছু শিখেছি’

ব্রাজিলের ৪–২ গোলে হার
ছবি: টুইটার

মেনজেস বলেছেন, ‘সাহস রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচটা আমরা জয় দিয়ে শেষ করতে পারতাম। তবে ফুটবল আপনি জিতবেন, না হয় শিখবেন। আমরা অনেক কিছু শিখেছি। বিস্তারিত পড়ুন...