‘সন্ত্রাসী’ রায়হানের ফেসবুকে হুমকি, লিখলেন, ‘ওয়েট অ্যান্ড সি’

মোহাম্মদ রায়হানছবি: পুলিশের সৌজন্যে

পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. রায়হান মাত্র তিন সপ্তাহ আগে পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়িয়ে পালাতে সক্ষম হয়েছিলেন। পালিয়ে থাকলেও ফেসবুকে সরব হয়েছেন তিনি। লিখেছেন, ‘...ভাবে আমার লোকজন জেলহাজতে বন্দী, আমি একা হয়ে গেছি।’ দীর্ঘ স্ট্যাটাসের শেষে তিনি লিখেছেন, ‘ওয়েট অ্যান্ড সি’।

মো. রায়হান বিদেশে পলাতক ‘সন্ত্রাসী’ সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী। তিনি বড় সাজ্জাদের সন্ত্রাসী নেটওয়ার্কের অন্যতম সদস্য বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন সময়ে চট্টগ্রামের ব্যবসায়ী থেকে শুরু করে বাড়ির মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ তাঁর বিরুদ্ধে। চাঁদা না পেয়ে গুলিবর্ষণের একাধিক ঘটনাও ঘটিয়েছেন।

জানা গেছে, ৩৫ বছর বয়সী রায়হান পড়াশোনা করেছেন তৃতীয় শ্রেণি পর্যন্ত। একসময় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। যদিও পুলিশের দাবি, ছদ্মবেশে চোলাই মদ বিক্রি করতেন তিনি। হত্যাচেষ্টার একটি মামলায় কারাগারে গিয়ে তাঁর সঙ্গে পরিচয় হয় ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের। ২০২৪ সালের ৫ আগস্টের পর জামিনে বের হয়ে এসে বেপরোয়া হয়ে ওঠেন রায়হান। কথায় কথায় গুলি ছোড়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সাজ্জাদ সম্প্রতি কারাগারে গেলেও তাঁর অস্ত্রভান্ডারের দেখভাল করছেন এই রায়হান।

৩৫ বছর বয়সী রায়হান পড়াশোনা করেছেন তৃতীয় শ্রেণি পর্যন্ত। একসময় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। যদিও পুলিশের দাবি, ছদ্মবেশে চোলাই মদ বিক্রি করতেন তিনি। হত্যাচেষ্টার একটি মামলায় কারাগারে গিয়ে তাঁর সঙ্গে পরিচয় হয় ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের। ২০২৪ সালের ৫ আগস্টের পর জামিনে বের হয়ে এসে বেপরোয়া হয়ে ওঠেন রায়হান। কথায় কথায় গুলি ছোড়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সাজ্জাদ সম্প্রতি কারাগারে গেলেও তাঁর অস্ত্র ভান্ডারের দেখভাল করছেন এই রায়হান।

বড় সাজ্জাদের দলের আরেক সদস্য ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গত ২৯ জুলাই রাতে অভিযান চালিয়ে যশোর থেকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন মো. রায়হানকে গ্রেপ্তার করতে নোয়াখালীতেও অভিযান চালায় পুলিশ। তবে রায়হান পালিয়ে যেতে সক্ষম হন সেদিন। পলাতক থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার ফেসবুকে হুমকি দেন রায়হান। পুলিশ জানায়, যে অ্যাকাউন্টটি থেকে পোস্ট দেওয়া হয়েছে, সেটি দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন রায়হান।

আরও পড়ুন

দলের লোকজন জেলে থাকলেও বড় সাজ্জাদের নির্দেশে পুরোনোদের চাইতেও তাঁর নতুন সহযোগীরা ভয়ংকর হয়ে উঠবে বলে ফেসবুক পোস্টে হুঁশিয়ারি দেন রায়হান। তিনি লেখেন, ‘আমার মতো শত শত স্টোরে রায়হান পড়ে আছে। নতুনরা পুরোনোদের চেয়েও ভয়ংকর হয়ে উঠবে। খেলার মাঠে আগেই পরিচয় পেয়েছ, আপডেট পাবে ইনশা আল্লাহ।’

বড় সাজ্জাদের দলের আরেক সদস্য ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গত ২৯ জুলাই রাতে অভিযান চালিয়ে যশোর থেকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন মো. রায়হানকে গ্রেপ্তার করতে নোয়াখালীতেও অভিযান চালায় পুলিশ। তবে রায়হান পালিয়ে যেতে সক্ষম হন সেদিন। পলাতক থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার ফেসবুকে হুমকি দেন রায়হান। পুলিশ জানায়, যে অ্যাকাউন্টটি থেকে পোস্ট দেওয়া হয়েছে, সেটি দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন রায়হান।

রায়হানের ফেসবুক পোস্ট সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘পলাতক সন্ত্রাসী কত কথা বলবে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। রায়হানের পোস্টে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

আরও পড়ুন

ইমনকে গ্রেপ্তারের পরদিন ৩০ জুলাই এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেছিলেন, ‘আমরা রায়হানকে প্রায় ধরেই ফেলেছিলাম। রায়হান কোনোভাবে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছে। তবে সে জাহান্নাম না দেখলেও দোজখ দেখে ফেলেছে।’

এরপর ৩ আগস্ট রায়হান তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে লেখেন, ‘দোজখ আর জাহান্নামে তফাত কী মাসুদ স্যার? ধন্যবাদ নোয়াখালীর...মানুষদের। তারা এমন নিকটভাবে আমার পাশে দাঁড়িয়েছে।’

আরও পড়ুন