পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগের আফজাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফজাল হোসেন
ফাইল ছবি

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আফজাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা ও পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

এই আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া গত ২১ অক্টোবর মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ৩০ অক্টোবর সন্ধ্যায় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভায় পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়। দলীয় মনোনয়ন পান দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।

আরও পড়ুন

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১ নভেম্বর আওয়ামী লীগের প্রার্থী আফজাল হোসেন রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন দাখিলের সময়সীমা শেষ হওয়ার মধ্যে একজন প্রার্থীই মনোনয়ন দাখিল করেছিলেন। উপনির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় সেদিনই বিজয় নিশ্চিত হয়েছিল আফজাল হোসেনের।