ঋণমুক্ত হলেন রিকশাচালক জাহাঙ্গীর, পেলেন এক মাসের বাজারসদাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋণের কিস্তি পরিশোধের পর হাস্যোজ্জ্বল জাহাঙ্গীর দম্পতি
ছবি: প্রথম আলো

বরিশালের সেই রিকশাচালক জাহাঙ্গীর হোসেন অবশেষে ঋণমুক্ত হয়েছেন। ৬০ হাজার টাকা ঋণ এনে রিকশা কিনেছিলেন জাহাঙ্গীর। কিস্তি পরিশোধের পর দুটি প্রতিষ্ঠানের ৩৪ হাজার ৫০০ টাকা পাওনা ছিল। গতকাল মঙ্গলবার এ অর্থ পরিশোধ করে দিয়েছেন ঢাকার এক ব্যক্তি। একই সঙ্গে তাঁর পরিবারের জন্য এক মাসের বাজারসদাই দেন তিনি।

আরও পড়ুন

গত সোমবার বরিশাল নগরের রিকশাচালক জাহাঙ্গীরের দুর্দশা নিয়ে প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘বাজারে গ্যালে দাম হুইন্না কইলজায় মোচড় মারে’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপর গতকাল দুপুরে ঢাকা থেকে এক ব্যক্তি (পরিচয় প্রকাশ করতে চাননি) ফোন করে জাহাঙ্গীরের ঋণের অর্থ পরিশোধ এবং ওই রিকশাচালকের পরিবারের জন্য এক মাসের বাজারসদাই দিতে আগ্রহের কথা জানান। এরপর খোঁজখবর নিয়ে জানা যায়, দুটি বেসরকারি সংস্থা থেকে জাহাঙ্গীর ৬০ হাজার টাকার ঋণের অনুকূলে ৩৩ হাজার টাকা কিস্তি পরিশোধ করেছেন। দুটি প্রতিষ্ঠানের সুদ–আসল মিলিয়ে আরও ৩৪ হাজার ৫০০ টাকা পাওনা রয়েছে। এই ৩৪ হাজার ৫০০ টাকার ঋণ গতকাল দুপুরে এককালীন পরিশোধ করে দেওয়া হয়েছে।

দুই বছর হলো বরিশাল সদরের জাগুয়া গ্রাম থেকে জীবিকার জন্য নগরে এসেছেন। টেনেটুনে সংসার চালাতেন। ঋণের অর্থ পরিশোধের পর জাহাঙ্গীরের পরিবারেও এখন স্বস্তি ফিরেছে।

ঋণ পরিশোধের পর বিমর্ষ জাহাঙ্গীর খুশিতে উজ্জ্বল হয়ে ওঠেন। যেন তিনি স্বস্তি ফিরে পেয়েছেন। পাশে তাঁর স্ত্রী নাজমার মুখেও হাসি। তাঁর কোলে দুই বছর বয়সী মেয়ে ফারজানা। জাহাঙ্গীর বলেন, ‘মাথার ওপর দিয়া একটা পাহাড় নাইম্মা গ্যাছে। সপ্তায় দেড় হাজার টাহা কিস্তি দেওনের লইগ্গা এত দিন ঘুম আইত না। দিনে দু-তিন ঘণ্টা অতিরিক্ত রিকশা চালাইতাম। হ্যারপরেও ছোট্ট দুইডা মাইয়্যার মোহে একটু ভালো-মন্দ খাওন দেতে পারতাম না।’

বরিশাল নগরের ভাটিখানা এলাকার জোড়ামসজিদ এলাকার ভাড়া বাড়িতে স্ত্রী, দুই মেয়েকে নিয়ে বসবাস করেন রিকশাচালক জাহাঙ্গীর। দুই বছর হলো বরিশাল সদরের জাগুয়া গ্রাম থেকে জীবিকার জন্য নগরে এসেছেন। টেনেটুনে সংসার চালাতেন।

ঋণের অর্থ পরিশোধের পর জাহাঙ্গীরের পরিবারেও এখন স্বস্তি ফিরেছে। তাঁর স্ত্রী নাজমা বেগম হাসিমুখে বলেন, ‘লোনের কিস্তির জন্য কতই না কষ্ট করছি, মাস গ্যালে ছয় হাজার টাহা গোনতে অইত। হ্যারপর আর টাকা থাকত কই! ঘরে খাওনে খুব কষ্ট অইত। এহন একটু স্বস্তি, সোংসারে টানাটানি কম অইবে।’