ডিবিসি নিউজের কর্মী বারী হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন
বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের প্রযোজক আবদুল বারী হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহীদ নাজমুল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ইসরাইল হোসেন, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ, সাংগঠনিক সম্পাদক হীরক গুন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সভাপতি হারুন-অর রশিদ, সহসভাপতি এস এম তফিজ উদ্দিন ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আবদুল বারীকে নির্মমভাবে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। ঘাতকদের দ্রুত গ্রেপ্তার না করলে সিরাজগঞ্জে থেকে আগামী দিনে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
৭ জুন রাজধানীর নিকেতনের কাছে হাতিরঝিল এলাকায় সড়কের পাশ থেকে আজ সকালে আবদুল বারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির গলা ও বুকে ছুরির আঘাতের চিহ্ন ছিল।