নোয়াখালীতে জাপা নেতাকে কাদের মির্জার নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় নোয়খালী জেলা শহরের টাউন হল মোড়ে
প্রথম আলো

কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওরফে স্বপনের ওপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে জেলা শহরের জাপা কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বিকেল পাঁচটার দিকে জাতীয় পার্টির নেতা-কর্মীরা শহরের টাউন হল মোড়ের আবদুল মালেক উকিল সড়কে মানববন্ধন ও সমাবেশ করেন।

জেলা যুব সংহতির সভাপতি আমির হোসেনের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন জেলা জাপার সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সহসভাপতি অহিদ উদ্দিন ও নজরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মোছাদ্দেকুর রহমান, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মিলন সিকদার, যুব সংহতির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন

বক্তারা বলেন, সাইফুল ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি সম্মান জানিয়ে তখন নির্বাচন থেকে সরে দাঁড়ান। আজ সেই সম্মানের নির্মম প্রতিদান দিলেন ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জা। তাঁকে রাস্তা থেকে তুলে নিয়ে হাত-পা বেঁধে পৌরসভা ভবনে আটকে যে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে, তা নজিরবিহীন। এই নৃশংস ঘটনায় জড়িত কাদের মির্জা ও তাঁর বাহিনীর সদস্যদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।

বক্তারা বলেন, সাইফুল ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি সম্মান জানিয়ে তখন নির্বাচন থেকে সরে দাঁড়ান। আজ সেই সম্মানের নির্মম প্রতিদান দিলেন ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জা।

মানববন্ধন সমাবেশ থেকে এ ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে জেলা শহরে কাল রোববার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও তাঁর অনুসারীদের নির্যাতনের শিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম
ছবি: সংগৃহীত

গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় পার্টির নেতা সাইফুল ইসলামকে বসুরহাট বাজারের কালামিয়া ম্যানশন নামের একটি বিপণিবিতানের সামনে থেকে কাদের মির্জার নেতৃত্বে তাঁর অনুসারীরা তুলে নিয়ে যান। এরপর রাত সাড়ে ১০টা পর্যন্ত পৌরসভা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে তাঁকে আটকে রেখে হাত-পা বেঁধে নির্মম নির্যাতন চালানো হয় বলে পরিবারের অভিযোগ। রাত সাড়ে ১০টার দিকে উপজেলা জাতীয় পাটির সভাপতি আবদুল লতিফকে ডেকে পাঠিয়ে সাইফুল ইসলামকে তাঁর কাছে তুলে দেন কাদের মির্জার অনুসারীরা।

আরও পড়ুন

এরপর পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। সেখান থেকে তাঁকে আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে নিরাপত্তাহীনতার কারণে ভর্তি না করিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়। এখন বাসায় তাঁর চিকিৎসা চলছে।