ফেনীতে মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় ৬ জন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে মন্দিরে হামলা, ভাঙচুর ও এক পুরোহিতকে মারধরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ছয়জনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান আজ বিকেলে পুলিশের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দির ও দোকান ভাঙচুরের ঘটনায় পুলিশের দুটি মামলায় জড়িত পাঁচজনকে দুই দিন করে এবং র‌্যাবের করা তথ্যপ্রযুক্তি আইনে মামলায় একজনকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

যাঁদের রিমান্ডে পেয়েছে পুলিশ, তাঁরা হলেন ফেনী পৌরসভার মাস্টারপাড়ার আবদুল মান্নান (৪৬), ফেনী সদর উপজেলার পূর্ব মোটবী গ্রামের এনামূল হক রাকিব (২০), ঝালকাঠি জেলার নলছিটির ডেমরা এলাকার মো. মিরাজ (৩৩), কিশোরগঞ্জের হোসেনপুর থানার ফয়সল আহম্মেদ আল আমিন (১৯), ফেনীর পরশুরাম উপজেলার কালিকাপুর গ্রামের আবদুস সামাদ জুনায়েদ (১৯) ও র‌্যাবের হাতে গ্রেপ্তার ফেনী পৌরসভার মধ্যম রামপুর গ্রামের আহনাফ তৌসিফ মাহমুদ লাবিব (২২)।

আরও পড়ুন

পুলিশের করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন বলেন, পুলিশ ও র‌্যাবের করা তিন মামলায় গ্রেপ্তার ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে ৫ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল ১৭ অক্টোবর। তখন আদালতে শুনানি হয়নি। আজ সোমবার শুনানি শেষে পুলিশের দুই মামলায় ৫ জনকে দুই দিন করে এবং র‌্যাবের আইসিটি মামলায় একজনকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন

১৫ অক্টোবর রাতে ফেনী শহরের কালীপাল গাজীগঞ্জ মহাপ্রভুর আশ্রম, ট্রাংক রোড ও বড় বাজারের দুটি কালীমন্দিরে হামলা এবং শহরের তাকিয়া রোডে হিন্দুদের দোকানে ভাঙচুরের ঘটনায় জড়িত অভিযোগে আসামিদের গ্রেপ্তার করা হয়।