রংপুর বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭১৫
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও আটজন মারা গেছেন। এই সময়ে ৭১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুরের চারজন, ঠাকুরগাঁয়ের দুজন এবং পঞ্চগড় ও নীলফামারীর একজন করে রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৭১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলার ১০৩ জন, ঠাকুরগাঁওয়ের ১২৫ জন, নীলফামারীর ৩২ জন, পঞ্চগড়ের ৩১ জন, কুড়িগ্রামের ৩৭ জন, লালমনিরহাটের ৫১ জন, গাইবান্ধার ৬৪ জন ও রংপুরের ২৭২ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল মোট ২৭ হাজার ১৬০। ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৪ দশমিক ৭৯ শতাংশ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, নতুন আটজন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৩৭। এর মধ্যে দিনাজপুর জেলার ১৯৩ জন, রংপুরের ১১৪ জন, ঠাকুরগাঁওয়ের ৮৯ জন, পঞ্চগড়ের ২৩ জন, নীলফামারীর ৩৮ জন, লালমনিরহাটের ২৮ জন, কুড়িগ্রামের ২৭ জন ও গাইবান্ধার ২৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৬ জন।
এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।