শাহজাদপুরে গৃহবধূর চুল ও ভ্রু কেটে নির্যাতনের ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী নির্যাতন
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধূর চুল ও ভ্রু কেটে নির্যাতনের ঘটনায় করা মামলায় স্বামীসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার ভোরে ঢাকার সাভার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১২-এর উপ-অধিনায়ক মেজর মুশফিকুর রহমান আজ মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী শাহজাদপুর উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামের মেহেদী হাসান সুজন (৪৩), তাঁর মা ময়না বেগম (৫৫) ও তাঁর ভাই মো. সুমন (৩৫)।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ১৫ বছর আগে পোশাক কারখানার শ্রমিক মেহেদীর সঙ্গে ওই নারীর বিয়ে হয়। চাকরির সুবাদে তাঁরা সপরিবার ঢাকায় বসবাস করতেন। বিয়ের পর থেকেই স্বামীর সংসারে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন ওই গৃহবধূ। তাঁদের সংসারে দুই কন্যাসন্তান রয়েছে।

১৫ ডিসেম্বর পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করার একপর্যায়ে মাথার চুল ও চোখের ভ্রু কেটে দেন স্বামী মেহেদী।

৩ ডিসেম্বর পরিবারসহ শাহজাদপুরে বেড়াতে আসেন মেহেদী। ১৫ ডিসেম্বর পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করার একপর্যায়ে মাথার চুল ও চোখের ভ্রু কেটে দেন স্বামী মেহেদী। পরে ওই গৃহবধূকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২০ ডিসেম্বর ওই গৃহবধূর বাবার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

বিষয়টি র‍্যাবের নজরে এলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।