শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়েছে ৮ কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলার পুলেরহাটে শিশু উন্নয়ন কেন্দ্রের প্রধান ফটক।
প্রথম আলো

যশোরের শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) থেকে বন্দী আট কিশোর পালিয়ে গেছে। রোববার রাত সোয়া দুইটার দিকে আবাসিক ভবনের শৌচাগারের জানালা ভেঙে তারা পালিয়ে যায়। আজ সোমবার বেলা একটা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

শিশু উন্নয়ন কেন্দ্রটি অবস্থিত যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায়। কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন বলেন, কেন্দ্রটির আবাসিক ভবনের শৌচাগারের জানালা ভেঙে মই দিয়ে দেয়াল টপকে আট কিশোর পালিয়ে গেছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় বেলা একটা পর্যন্ত থানায় কোনো জিডি হয়নি। তবে পালিয়ে যাওয়া কিশোরদের আটকের জন্য অভিযান চলছে।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৩ আগস্ট কেন্দ্রটির কর্মকর্তা-কর্মচারীরা ১৮ বন্দী কিশোরের ওপর নির্যাতন চালান বলে অভিযোগ ওঠে। এতে তিন কিশোর নিহত হয় এবং ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ৫ কর্মকর্তা ও ৭ বন্দী কিশোরের নামে মামলা হয়। এর আগে বিভিন্ন সময় তিন বন্দী কিশোর পালিয়ে যায়।

আরও পড়ুন
আরও পড়ুন