শ্রীপুরে ৯ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনা, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৯ ঘণ্টার ব্যবধানে আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মো. কামরুজ্জামান (৪২) নামের সিএনজিচালিত এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মহাসড়কের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে একই মহাসড়কের এমসিবাজার এলাকায় পিকআপচাপায় তিনজন নিহত হন।

আরও পড়ুন

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সিএনজিচালিত অটোরিকশায় ত্রুটি দেখা দেওয়ায় চালক কামরুজ্জামান সেখানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান এটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কামরুজ্জামানের মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক খোরশেদ আলম জানান, কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।