সাবেক পৌর মেয়র সহিদুরের জামিন আবেদন আবারও নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খানের জামিন আবেদন আবার নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে ৮ মাসে ১১ বারের মতো তাঁর জামিন আবেদন নামঞ্জুর হলো। এদিকে মামলার সাক্ষী দুই পুলিশ কর্মকর্তা হাজির না হওয়ায় তাঁদের জেরা করা হয়নি।

আজ মঙ্গলবার টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদ পারভেজ জামিন আবেদন নামঞ্জুর করেন। ফারুক হত্যা মামলার প্রধান আসামি সাবেক সাংসদ আমানুর রহমান খান রানার ভাই সহিদুর। তিনি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগের সাংসদ আতাউর রহমান খানের ছেলে।

আরও পড়ুন
সাবেক সাংসদ আমানুর রহমান খান, সাবেক মেয়র সহিদুর রহমান খান,জাহিদুর রহমান খান,সানিয়াত খান
ফাইল ছবি

টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান বলেন, আজ এই হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের ধার্য তারিখ ছিল। মামলার কারাবন্দী আসামি টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমানের জামিন আবেদন করেন তাঁর আইনজীবীরা। তাঁর পক্ষে ঢাকা থেকে আসা আইনজীবী মোহাম্মদ আলী প্রায় দুই ঘণ্টা জামিনের জন্য শুনানিতে অংশ নেন। এ সময় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। পরে শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন। দীর্ঘ ছয় বছর পলাতক থাকার পর গত বছরের ২ ডিসেম্বর সহিদুর আদালতে আত্মসমর্পণ করেন। আদালত ওই দিন তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেন।

আরও পড়ুন

এদিকে এই মামলার দুই সাক্ষী পুলিশ পরিদর্শক ওবায়দুর রহমান এবং উপপরিদর্শক মামুনুর রশিদ আদালতে হাজির না হওয়ায় তাঁদের জেরা শেষ হয়নি। এর আগে এই দুই কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। কিন্তু আসামিপক্ষ থেকে তাঁদের জেরা করা হয়নি। আদালত আগামী ৬ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন। ওই দিন এই দুই সাক্ষী এবং অপর সাক্ষী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিউলী রানী দাসকে সাক্ষ্য দিতে হাজির হওয়ার জন্য প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালত সমন জারি করেছেন।

আরও পড়ুন

২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর কলেজপাড়ার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এই হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত সন্দেহে ২০১৪ সালের আগস্টে গোয়েন্দা পুলিশ আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী নামের দুজনকে গ্রেপ্তার করে। আদালতে এ দুজনের দেওয়া স্বীকারোক্তিতে এই হত্যার সঙ্গে তৎকালীন সাংসদ আমানুর রহমান খান, তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র সহিদুর রহমান খান, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান বাপ্পার জড়িত থাকার বিষয়টি উঠে আসে। এরপর অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে চলে যান। আমানুর ২০১৬ সালের সেপ্টেম্বরে আত্মসমর্পণ করেন। প্রায় তিন বছর হাজতবাসের পর তিনি জামিনে মুক্তি পান। তাঁদের অন্য দুই ভাই এখনো পলাতক।

আরও পড়ুন
আরও পড়ুন