সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ বুধবার। গতকাল ছিল শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ছুটির দিনটি নানান ব্যস্ততায় কেটেছে আপনাদের। এ কারণে হয়তো গতকালের অনেক সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ। এর মধ্যে গতকালের সবচেয়ে বড় খবর ছিল হঠাৎ কেন বিষয়টি সামনে আনল সরকার, প্রশ্ন ও সন্দেহ বিএনপিতে–সংক্রান্ত খবর। এ ছাড়া আছে অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর।
তাই দিনের শুরুতেই পড়ুন আলোচিত ৫টি খবর, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।

১

হঠাৎ কেন বিষয়টি সামনে আনল সরকার, প্রশ্ন ও সন্দেহ বিএনপিতে

খালেদা জিয়া
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করতে পারা না–পারা প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক যে বক্তব্য দিয়েছেন, এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতাদের অনেকে। তাঁরা বলেছেন, এর পেছনে মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্য থাকতে পারে।

যদিও আইনমন্ত্রী আনিসুল হক গত রোববার সাংবাদিকদের প্রশ্নে বলেছেন, খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না—তাঁর মুক্তির সময় এমন কোনো শর্ত সরকার দেয়নি। কিন্তু বিএনপি নেতাদের অনেকে বলেছেন, মন্ত্রীর এ ধরনের বক্তব্য নিয়ে তাঁদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।
বিস্তারিত পড়ুন:

২

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ মঙ্গলবার বার্ষিক ভাষণ ‘স্টেট অব দ্য ন্যাশন’–এ ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। মস্কো, রাশিয়া ২১ ফেব্রুয়ারি ২০২৩
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ স্থগিতের ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার তাঁর বার্ষিক ‘স্টেট অব দ্য ন্যাশন’ ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট এ ঘোষণা দিয়েছেন।

পুতিন বলেছেন, ‘আমি আজ এ ঘোষণা দিতে বাধ্য হলাম যে স্ট্র্যাটেজিক অফেনসিভ আর্মস ট্রিটিতে অংশগ্রহণ স্থগিত করছে রাশিয়া।’ রুশ প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্র যদি দ্রুত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়, তাহলে রাশিয়ারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া দরকার।
বিস্তারিত পড়ুন:

৩

পিন মেরে ব্যাংক নোটের ক্ষতি না করলেই কি নয়

বিদেশি কাগুজে মুদ্রা হাতে নেওয়ার সুযোগ হলে আপনি নিশ্চয় খেয়াল করেছেন, বেশির ভাগ দেশের নোট অনেক পুরোনো হলেও সেগুলো ছেঁড়া-ফাটা বা তাতে পিন মারার কোনো চিহ্ন থাকে না। কিন্তু এখনই মানিব্যাগ খুলে টাকা বের করে দেখুন, সেগুলো ছেঁড়া–ফাটা হওয়ার সম্ভাবনা বেশি এবং নিশ্চিতভাবে নতুন টাকায় পিন মারার চিহ্ন খুঁজে পাবেন।

আবার টাকার বান্ডিল থেকে পিন খুলতে গিয়ে সামান্য হলেও আহত হয়েছেন এমন অভিজ্ঞতা রয়েছে অনেকেরই।
বিস্তারিত পড়ুন:

৪

যেভাবে পেঙ্গুইনের কাছে পৌঁছাল সূর্যমুখীর গল্প

বই হাতে ইফফাত নাওয়াজ

ইফফাত নাওয়াজের পরিবারের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে সাতচল্লিশের দেশভাগ আর একাত্তরের যুদ্ধের স্মৃতি। একইভাবে বইয়ের প্রধান চরিত্র সূর্যমুখীও বেড়ে ওঠে পুরান ঢাকার এক বাড়িতে। উপন্যাসের বাড়িটিও অবিকল ইফফাতের শৈশব-কৈশোরে দেখা বাড়ির মতো আগলে রেখেছে শহীদসন্তানদের স্মৃতি।
বিস্তারিত পড়ুন:

৫

সোহেল রানা বললেন, ‘আমি কখনোই মেয়েদের পেছনে ঘুরে ঘুরে নাচি নাই’, চুপচাপ শুনলেন নিশো

নিশো ও সোহেল রানা
ছবি: সংগৃহীত

একসঙ্গে তিন প্রজন্মের নবীন-প্রবীণ তারকা। শুটিং তাঁদের এক করেছে। আলাপ জমে উঠতে সময় লাগেনি মোটেও। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের একাল-সেকালের নানা প্রসঙ্গে আড্ডা জমে ওঠে। সম্প্রতি চ্যানেল আইয়ের একটি ঈদ অনুষ্ঠানের জন্য এক হয়েছিলেন তাঁরা। অভিনেতা সোহেল রানা, রিয়াজ, শাহরিয়ার নাজিম জয় ও আফরান নিশো। তারকাদের সেই মজার আড্ডা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে।

আলোচনার শুরুতেই সোহেল রানাকে দেখা যায়, আফরান নিশোর হাত ধরে রয়েছেন।
বিস্তারিত পড়ুন: