সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৭ মার্চ, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

স্বাধীনতার পর মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলেছে পাঁচবার

মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে সম্মুখযুদ্ধে এগিয়ে চলেছেন দিনাজপুরের হিলি অঞ্চলের মুক্তিযোদ্ধারা
আলোকচিত্রী: অমিয় তরফদার

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত পাঁচবার মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলেছে। সর্বশেষ গত বছরের জুন মাসে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনা হয়। ‘বীর মুক্তিযোদ্ধা’ ও ‘মুক্তিযুদ্ধের সহযোগী’—অন্তর্বর্তী সরকারের করা এই সংজ্ঞাও বহাল থাকবে কি না, তা নিয়ে এখন আবার আলোচনা শুরু হয়েছে। বিস্তারিত পড়ুন...

ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: কী বলছেন শিক্ষাবিদ ও সংশ্লিষ্টরা

এসএসসি পরীক্ষা শেষে শিক্ষার্থীরা
প্রথম আলো ফাইল ছবি

এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এই দুই পাবলিক পরীক্ষা প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার সম্ভাব্যতা যাচাইসহ একগুচ্ছ সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। বিস্তারিত পড়ুন...

ইরান যুদ্ধে ট্রাম্পের কথাবার্তা কি নিক্সনের ভিয়েতনাম যুদ্ধকে মনে করিয়ে দিচ্ছে

হোয়াইট হাউসের ইস্ট রুমে কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিদায় নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন (বাঁয়ে)। পাশে দাঁড়িয়ে তাঁর কথা শুনছেন ফার্স্ট লেডি প্যাট নিক্সন এবং কন্যা ট্রিসিয়া নিক্সন (ডানে)। ৯ আগস্ট, ১৯৭৪
ফাইল ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার যৌক্তিকতা প্রমাণে ডোনাল্ড ট্রাম্পের চেষ্টা রিচার্ড নিক্সনের ভিয়েতনামে ‘সম্মানজনক শান্তি’ (পিস উইথ অনার) খোঁজার কথা মনে করিয়ে দিচ্ছে। এই অধরা লক্ষ্যের খোঁজে নিক্সন বছরের পর বছর মৃত্যু ও ভোগান্তি ডেকে এনেছিলেন। ক্ষতি মেনে নিয়ে এই অর্থহীন সংঘাত থামানোর আগে ট্রাম্প আর কত ধ্বংসযজ্ঞ চালাবেন? বিস্তারিত পড়ুন...

মোস্তাফিজকে বাদ দেওয়া কলকাতা এখন বড্ড বিপদে

মোস্তাফিজুর রহমান
ছবি: প্রথম আলো

কলকাতা নাইট রাইডার্স-সমর্থকদের মুখে হাসিটা কি এখনো আছে? প্রশ্নটি করতেই হচ্ছে। কারণ, আইপিএল নিলামের পর কলকাতা যে দলটা গড়েছিল, সেই দলে এখন বেশ কয়েকটি ফাটল ধরেছে। পেস বোলিং ইউনিটের ওপর দিয়ে তো ঝড়ই বয়ে গেছে। তাই আইপিএল শুরুর দুই দিন আগে কলকাতার সমর্থকদের মুখে হাসির চেয়ে কপালে চিন্তার ভাঁজই বেশি দেখার কথা। বিস্তারিত পড়ুন...

নাম শুনেই বদলে যায় মৌসুমীর সিদ্ধান্ত

কেয়ামত থেকে কেয়ামত ছবিতে সালমান শাহ ও মৌসুমী
ছবি: সংগৃহীত

তেত্রিশ বছর আগে ১৯৯৩ সালের ২৫ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কেয়ামত থেকে কেয়ামত’। বুধবার ছিল এ সিনেমার মুক্তির দিন। সোহানুর রহমান সোহানের এ ছবির মাধ্যমে দেশের চলচ্চিত্রপ্রেমীরা পেয়েছিলেন দুটি নতুন মুখ—মৌসুমী ও সালমান শাহ। প্রথম ছবিতেই তাঁরা বাজিমাত করেন, অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে নেন। বিস্তারিত পড়ুন...