বায়ুদূষণে ঢাকার অবস্থান দশম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ু দূষণ
অলংকরণ: আরাফাত করিম

বিশ্বের ১০০টি শহরের মধ্যে আজ সোমবার সকাল ৮টার দিকে বায়ুদূষণে ঢাকার অবস্থান ১০ম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ঢাকার স্কোর ৯৯। বাতাসের এই মানকে মাঝারি বা গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।

কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকেও রাজধানীতে বৃষ্টি হচ্ছে। সাধারণত বৃষ্টি হলে বায়ুর মান উন্নত হয়। তবে গত কয়েক দিনে পরিস্থিতির খুব বেশি উন্নতি লক্ষ করা যাচ্ছে না।

আজ বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির স্কোর ১৯২। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কাতারের দোহা। শহর দুটির স্কোর যথাক্রমে ১৬‌০ ও ১৪৬।

আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। তারা নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।

সূচকে স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ুর স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়।

৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।