ঢাকার বায়ুর মান আজ অপেক্ষাকৃত ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাপলা চত্বর, মতিঝিল, ঢাকা
ফাইল ছবি: শুভ্র কান্তি দাশ

বায়ুদূষণে আজ বুধবার সকাল পৌনে ১০টায় বিশ্বের ১০৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ৫০তম। বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) আজ এ সময় ঢাকার স্কোর ৫৪। বাতাসের এই মান মাঝারি বলে বিবেচনা করা হয়। একিউআই ইনডেক্সে ‘ভালো’ মানের বাতাসের ক্ষেত্রে স্কোর শূন্য থেকে ৫০। সেই বিবেচনায় বাতাসের মান অপেক্ষাকৃত ভালো।

আজ সকাল পৌনে ১০টার সময় বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শহরটির স্কোর ১৭৯। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা ও ব্রাজিলের সাও পাওলো। শহর দুটির স্কোর যথাক্রমে ১৫৯ ও ১৩৯।

আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। তারা দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ঢাকায় চলতি বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।