আজ ঢাকার বাতাস আগের চেয়ে ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ুদূষণ
ফাইল ছবি

রাজধানী ঢাকার বাতাসের মান ‘মধ্যম’। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) আজ শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার স্কোর ৭৮। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৭। গতকাল শুক্রবার সকালে এ তালিকায় ঢাকা ২৩তম অবস্থানে ছিল। স্কোর ছিল ৯৮।

আজ একিউআই ইনডেক্সে সবার উপরে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, স্কোর ৩২১। এর পরের অবস্থানে যথাক্রমে দক্ষিণ কোরিয়ার ইনচিওন ও চীনের উহান। ইনডেক্সে শহর দুটির স্কোর যথাক্রমে ১৬৩ ও ১৬২।

একিউআই ইনডেক্সে স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। আর স্কোর ৩০১ থেকে ৪০০ হলে সেই বাতাসকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা ওই শহরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

অন্যদিকে একিউআই ইনডেক্সে ৫০ থেকে ১০০-এর মধ্যে স্কোর থাকলে সেই বাতাসকে ‘মধ্যম’ কিংবা ‘গ্রহণযোগ্য’ হিসেবে বিবেচনা করা হয়।

ঢাকার জন্য বায়ুদূষণ বড় একটি সমস্যা। এ জন্য মোটাদাগে তিনটি কারণ চিহ্নিত করা হয়। সেগুলো হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলা। পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি যৌথ প্রতিবেদনে এ তিনটি কারণের কথা বলা হয়েছে।

আরও পড়ুন

ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি—বছরের এই চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।

আরও পড়ুন

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাঁদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

আরও পড়ুন
আরও পড়ুন