বায়ুদূষণের শীর্ষে আজ জাকার্তা, ঢাকা ১৮তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ুদূষণ
ফাইল ছবি: প্রথম আলো

বায়ুদূষণে আজ শনিবার সকাল ৯টার দিকে বিশ্বের শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ১৮তম। বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআই) আজ এ সময় ঢাকার স্কোর ৬৭। বাতাসের এই মান ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়।

আজ সকাল ৯টার দিকে বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা, শহরটির স্কোর ১৫৭। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও ভারতের দিল্লি। শহর দুটির স্কোর যথাক্রমে ১২৬ ও ১১০।

আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। তারা নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।
স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।