ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প, উৎপত্তিস্থল সিলেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বেলা পৌনে ১১টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয় বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ৫। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, আজ বেলা ১০টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ। তবে এর মাত্রা কত ছিল, তা এখনো জানা যায়নি।
এর আগে গত ৫ মে ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। সেদিন সকাল ৫টা ৫৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩।