ঢাকায় ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি

রাজধানীর বিজয় সরণি মোড় এলাকায় আজ রোববার সকালে রাস্তায় এমন পানি দেখা গেছে। সকাল সাড়ে ৭টার দিকে

সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববারের সকাল থেকেই রাজধানীতে ব্যাপক বৃষ্টি চলছে। আকাশ মেঘে ঢাকা। আর এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমে গেছে। এতে সবচেয়ে বিপদে পড়েছেন স্কুল–কলেজগামী শিক্ষার্থী এবং অফিসগামী মানুষ। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মাসে এই পরিমাণ বৃষ্টি আগে হয়নি। আবহাওয়া অফিস জানায়, আজ সারা দিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।