ঢাকার বায়ুর মান আজ ‘মাঝারি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ু দূষণ
ফাইল ছবি

বায়ুদূষণে আজ শনিবার সকাল সোয়া নয়টায় বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৪তম। বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআই) আজ এ সময় ঢাকার স্কোর ৮৮। বাতাসের এই মান ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়।

আজ সকাল সোয়া নয়টার সময় বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে আছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই, শহরটির স্কোর ১৭৪। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে কাতারের দোহার ও পাকিস্তানের লাহোর। শহর দুটির স্কোর যথাক্রমে ১৭১ ও ১৪১।

আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। তারা দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ঢাকায় চলতি বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।