হাতি মারতে এক কিলোমিটারের বৈদ্যুতিক ফাঁদ

ধানখেতে স্থানীয় লোকজনের পাতা বৈদ্যুতিক তারের দিকে এগিয়ে আসছে হাতির পাল। গারো পাহাড়ের পাদদেশ, নাকুগাঁও স্থলবন্দর এলাকা, নালিতাবাড়ী, শেরপুর। ১৪ মেছবি: স্থানীয় লোকজনের কাছ থেকে পাওয়া ভিডিওর স্ক্রিনশট

শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁওয়ে গত বৃহস্পতিবার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে একটি হাতি আহত হলে উৎসুক জনতা উল্লাস করে। বন বিভাগ জানায়, স্থানীয়রা ধানখেত রক্ষায় ফাঁদ পাতছে; ফাঁদ সরাতে গেলে বনকর্মীরা ইউপি চেয়ারম্যান-সদস্যের প্ররোচনায় বাধার সম্মুখীন হচ্ছেন। ২০১৬-২৫ সালে গারো পাহাড়ে ৩২টি হাতি হত্যা হয়েছে। নতুন আইন অনুযায়ী হাতি হত্যা আমলযোগ্য, অজামিনযোগ্য অপরাধ; সর্বোচ্চ শাস্তি ১২ বছর কারাদণ্ড। জটিল ক্ষতিপূরণ প্রক্রিয়া নিয়ে স্থানীয়দের অনাগ্রহ বন বিভাগের উদ্বেগের কারণ।