হাতিরঝিলে আগ্রাসী বিদেশি কচ্ছপ, এল কীভাবে
রাজধানীর কংক্রিটের জঙ্গলে হাতিরঝিল এখনো টিকে আছে অন্যতম বড় জলজ বাস্তুতন্ত্র হিসেবে। কিন্তু নানা ধরনের দূষণের পাশাপাশি এবার নতুন এক হুমকির মুখে পড়েছে এই জলাধার। সেখানে দেখা মিলছে বিশ্বের অন্যতম আগ্রাসী বিদেশি কচ্ছপ রেড ইয়ারড স্লাইডারের। জীববৈচিত্র্য–বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রণে আনা না গেলে একসময় সাকার ফিশের মতোই এই কচ্ছপ দেশীয় জলজ বাস্তুতন্ত্রের জন্য বড় সংকট হয়ে উঠতে পারে।