বৃষ্টির প্রভাব ঢাকার বাতাসে, মান কিছুটা ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ু দূষণ
ফাইল ছবি: প্রথম আলো

রাজধানীতে গতকাল মঙ্গলবার কয়েক দফা বৃষ্টি হয়েছে। আজ বুধবার সকালেও মেঘলা আকাশ। সামান্য বৃষ্টি হয়েছে কিছু এলাকায়। আর এর প্রভাব পড়েছে রাজধানীর বাতাসে।

বিশ্বের ১০৫টি শহরের মধ্যে আজ সকাল পৌনে ৯টার দিকে ঢাকার অবস্থান ৩৫। বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআই) এ সময় ঢাকার স্কোর ৫৭। বাতাসের এই মান গ্রহণযোগ্য বা মাঝারি মানের হিসেবে বিবেচনা করা হয়।

কয়েক দিন ধরে সকালের দিকে ঢাকার বায়ুর মান ছিল ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’। বাতাসের মান সূচকে গতকাল ঢাকার স্কোর ছিল ১১৩।

আরও পড়ুন

আজ বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ১৫৩। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও মালয়েশিয়ার কুচিং। শহর দুটির স্কোর যথাক্রমে ১৫২ ও ১৫১।

আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। তারা নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

আরও পড়ুন

স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।