পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ

চন্দ্রগ্রহণটি আজ রোববার রাত থেকে শুরু হয়ে পরদিন ভোর পর্যন্ত চলবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে আজ রোববার দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, যদি আকাশ মেঘমুক্ত থাকে, তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ সময় অনুযায়ী, ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে।