সাভারে এমন বায়ুদূষণ অস্বাভাবিক
ঢাকার চেয়ে দ্বিগুণের বেশি দূষণ আজ কাছের শহর সাভারের। সকাল সাড়ে ৯টার দিকে এই শহরের বায়ুর মান ৫৩৭। এমন দূষণ অস্বাভাবিক। সাম্প্রতিক অতীতে এমন অবস্থা হয়েছে বলে মনে করতে পারেন না বিশেষজ্ঞরা। সাভারের দূষণ নিয়ন্ত্রণে আনতে গত বছর সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে পরিবেশ অধিদপ্তর। সরকারের এই ঘোষণা নিছক ‘আলঙ্কারিক’ ছিল বলে মনে করেন বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান আহমেদ কামরুজ্জামান মজুমদার।