উপমহাদেশজুড়ে হাজার কি.মি. বৃষ্টিবলয়, প্রভাব বাংলাদেশেও

রাজধানীতে গতকালের বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি। দৈনিক বাংলা এলাকা থেকে তোলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চে সাধারণত কালবৈশাখী হলেও এবার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। গত বুধবার থেকে রাজধানীতে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছে, যা 'শ্রাবণ মাসের বৃষ্টি'-র মতো। আবহাওয়াবিদদের মতে, এটি এক অস্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি। আফগানিস্তান থেকে ভারত পর্যন্ত বিস্তৃত প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ একটি সরলরেখার মতো নিম্নচাপজনিত পশ্চিমা ঝঞ্ঝা এর কারণ। বঙ্গোপসাগরের জলীয় বাষ্প যুক্ত হয়ে এই বৃষ্টিবলয়কে শক্তিশালী করছে, যা বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত প্রভাব ফেলছে।