গরমের মধ্যে ঢাকার দূষণ আজ কেমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ু দূষণ
ফাইল ছবি

ঢাকার তাপমাত্রা গতকাল রোববারের তুলনায় একলাফে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। এরপরও আজ সোমবার দুপুর ১২টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এই গরমের মধ্য বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান আজ পঞ্চম। আজ সকাল ৯টা ৪০ মিনিটে কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ঢাকার স্কোর ১৫৮।

ভারতের দিল্লি, নেপালের কাঠমান্ডু এবং থাইল্যান্ডের চিয়াং মাই ২২৮, ১৯৮ ও ১৬৫ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থানে আছে।

১০১ থেকে ১৫০–এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। আর ৩০১ থেকে ৪০০–এর এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণগত মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।