আজও ভারী বৃষ্টি হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে
ফাইল ছবি।

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় আজ বুধবার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় আজ সূর্যোদয় হবে ভোর ৫টা ৩২ মিনিটে। আর সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে না।

আবহাওয়া অফিসের তথ্যমতে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ভোলায় সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৬, রংপুরে ৪০, ফেনীতে ৩৯, কুমিল্লায় ৩৫, রাজশাহীতে ৩৪, বগুড়ায় ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর রাজশাহী, রাজারহাট ও রাঙ্গামাটিতে সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার এবং আজ সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।