আনোয়ারায় ভেসে গেছে দুই হাজার বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝড়ে বিধ্বস্ত হয়েছে ঘর। এক সপ্তাহ আগে এই ঘর তুলেছিলেন পোশাককর্মী খালেদা। ভাঙা ঘরের পাশে কাঁদছেন তিনি। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
ঝড়ে বিধ্বস্ত হয়েছে ঘর। এক সপ্তাহ আগে এই ঘর তুলেছিলেন পোশাককর্মী খালেদা। ভাঙা ঘরের পাশে কাঁদছেন তিনি। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামের আনোয়ারা উপকূলের দুই ইউনিয়নের দুই হাজারের বেশি বসতঘর পানিতে ভেসে গেছে। বেড়িবাঁধ উপচে ও বাঁধ ভেঙে এসব এলাকার দুই শতাধিক ঘের ও অসংখ্য পুকুরের মাছ ভেসে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৫০ হাজার মানুষ।
গতকাল বেলা ১১টা থেকে জোয়ারে পানির উচ্চতা বাড়তে থাকলে রায়পুর ইউনিয়নের রায়পুর, উত্তর সরেঙ্গা, দক্ষিণ সরেঙ্গা, পূর্ব গহিরা, দক্ষিণ গহিরা, চুন্নাপাড়া, পশ্চিম রায়পুর ও জুঁইদণ্ডী ইউনিয়নের দক্ষিণ জুঁইদণ্ডী, পূর্ব জুঁইদণ্ডী ও খুরুস্কুল গ্রাম তলিয়ে যায়।
ফকিরহাট এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চোখের সামনেই জোয়ারের পানিতে আমার ওষুধের দোকান ভেসে গেছে।’
জুঁইদণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী বলেন, জোয়ারের তোড়ে ইউনিয়নের তিন শতাধিক ঘর বিলীন হয়ে গেছে।
আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুই ইউনিয়নের দুই হাজারের বেশি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।