আরও দুদিন এমন গরম থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরমে হাঁসফাঁস অবস্থা দেশের মানুষের। কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহে নাকাল শিশু থেকে বৃদ্ধ। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও কমপক্ষে দুই দিন এমন গরম থাকবে। এরপর তাপমাত্রা একটু কমতে পারে।
সবচেয়ে দুর্দশা চলছে রাজশাহী ও খুলনা বিভাগের মানুষের। মূলত এ দুটি বিভাগের জেলাগুলো এবং ঢাকার কয়েকটি জেলার ওপর দিয়ে কয়েক দিন ধরে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত পূর্বাভাস কর্মকর্তা বজলুর রশীদ বলেন, সাধারণত দিনের চেয়ে রাতে তাপমাত্রা অনেক কমে যায়। কিন্তু তাপপ্রবাহের জন্য দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকছে। এ জন্য আরও বেশি গরম অনুভূত হচ্ছে।