কমছে মৌসুমি বায়ুর প্রভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমি বায়ুর প্রভাব কমতে শুরু করেছে। এই বায়ুর প্রভাব শেষ হওয়ার আগে আগে রাজধানীতে গতকাল মঙ্গলবার রাতেও দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে রাতের দিকে কিছুটা শীতও অনুভূত হয়েছে। এ ছাড়া গত কয়েক দিনের বৃষ্টিতে রাজধানীতে তাপমাত্রাও কমে এসেছে।


আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শিগগিরই মৌসুমি বায়ু বিদায় নেবে। এরপরেই শীত পড়তে শুরু করবে। তবে রাজধানীতে এখন নিয়মিতই রাতে শিশির পড়ছে।

গতকাল মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ছিল ১৮ মিলিমিটার। বৃষ্টির প্রভাবে কয়েক দিনের তীব্র তাপপ্রবাহ কমে এসেছে। আজ বুধবার বেলা একটা পর্যন্ত ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিনের গড় তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।