কালও বৃষ্টি হতে পারে, ভূমিধসের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে আজ রোববার দুপুরে ভারী বৃষ্টি শুরু হয়। ছবিটি কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
রাজধানীতে আজ রোববার দুপুরে ভারী বৃষ্টি শুরু হয়। ছবিটি কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ রোববার দুপুরে ভারী বৃষ্টি শুরু হয়েছে। এতে রাজধানীর অনেক এলাকায় পানি জমে যায়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টি হচ্ছে।
গতকাল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে আজ রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৫৫, ময়মনসিংহে ৭৬, নেত্রকোনায় ১৩৫, সিলেটে ৯১, তেঁতুলিয়ায় ৯৮ ও রাজারহাটে ১২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আপাতত বৃষ্টি কমছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাদের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে আজ বেলা দুইটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।