কালবৈশাখীতে শেরপুরে দুই শতাধিক ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ও বলাইয়েরচর ইউনিয়নের দশটি গ্রামের ওপর দিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় কালবৈশাখী বয়ে গেছে। এতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ দুই শতাধিক ঘর বিধ্বস্ত ও অনেক গাছপালা উপড়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে চরপক্ষীমারী ইউনিয়নের খাসপাড়া, টাকিমারী, মরাকান্দি, ভাগলগড় ও নন্দীরজোত এবং বলাইয়েরচর ইউনিয়নের বলাইয়েরচর, চরশ্রীপুর, রামেরচর, চকশাহাব্দী ও দোছরাছনকান্দা গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। ঝড়ে এসব গ্রামের দুই শতাধিক বসতঘর ও প্রচুরসংখ্যক গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া চরপক্ষীমারী ইউনিয়নের নন্দীরজোত গ্রামের উমিরুননেছা বালিকা উচ্চবিদ্যালয়ের একাংশ বিধ্বস্ত হয়। চরপক্ষীমারী ও বলাইয়েরচর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান যথাক্রমে আবদুর রউফ ও মো. ইয়াকুব আলী ঝড়ে ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করেছেন।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাবিবুর রহমান গতকাল বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।