প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দরনগর চট্টগ্রাম এবং নগরের পার্শ্ববর্তী এলাকায় গতকাল শনিবার ঘন কুয়াশায় বিমান ও জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, আবুধাবি থেকে আসা একটি ফ্লাইট গতকাল আটটা ৪৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু কুয়াশার কারণে এটি নির্ধারিত সময়ে এমনকি বেলা ১১টা পর্যন্ত অবতরণ করতে পারেনি। এ ঘটনায় অভ্যন্তরীণ রুটের দুটি ফ্লাইট নির্ধারিত সময়ে আকাশে উড়তে পারেনি। এ ছাড়া শুক্রবার গভীর রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত চট্টগ্রাম বন্দর চ্যানেলে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ছিল। বাসস