খরা মোকাবিলায় মাঠপর্যায়ে ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবিলায় মাঠপর্যায়ের ভাবনা সংগ্রহের জন্য গতকাল শনিবার রাজশাহীতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই ভাবনার ভিত্তিতে পরবর্তী পর্যায়ে ‘ন্যাশনাল অ্যাকশন প্রোগ্রাম’ প্রণয়ন করা হবে।
‘ইউনাইটেড ন্যাশনস কনভেনশন টু কমব্যাট ডেজারটিফিকেশন’-এর আওতায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
নগরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ, সম্মানিত অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আলী রেজা মজিদ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক সুলতান আহমেদ। স্বাগত বক্তব্য দেন দপ্তরের উপপরিচালক সোহরাব আলী।
কর্মশালায় ‘বরেন্দ্র অঞ্চলে খরা এবং ভূমির অবক্ষয়: বর্তমান অবস্থা, পরিবেশগত সমস্যা ও উত্তরণের উপায়’ এর ওপরে গবেষণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষক জহিরউদ্দীন। খরাপ্রবণ এলাকার জন্য ১২ মাসের কৃষি ও উপযোগী শস্য বিন্যাসের গবেষণাপত্র পাঠ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের শিক্ষক আলতাফ হোসেন, তাপমাত্রা বৃদ্ধি এবং ভূমির অবক্ষয়ে প্রাণিসম্পদ উন্নয়নের সমস্যা ও করণীয় বিষয়ের ওপরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রেজিয়া খাতুন ও তাপমাত্রা বৃদ্ধি এবং ভূমির অবক্ষয়ে মৎস্য চাষের সমস্যা ও তা সমাধানে করণীয় বিষয়ে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা শরিফুল ইসলাম।
কর্মশালার দ্বিতীয় অধিবেশনে খরা এবং ভূমির অবক্ষয় রোধে জীবাণু ও জৈব সারের ভূমিকা, তাপমাত্রা বৃদ্ধি এবং ভূমির অবক্ষয়ে বরেন্দ্র অঞ্চলের সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থানের ওপর প্রভাব এবং বরেন্দ্র এলাকার পরিবেশ ও কৃষি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। আলোচনা করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এম এ সাত্তার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদিকা হক ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উপব্যবস্থাপক রফিকুল ইসলাম।