ঘূর্ণিঝড় রোয়ানু: সাতক্ষীরায় নিয়ন্ত্রণ কক্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় রোয়ানু মোকাবেলায় সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার অফিস কক্ষে (কক্ষ নম্বর ২২৪) সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর- ০৪৭১-৬৩২৮১ ও ০৪৭১-৬২৩১৭ এবং মোবাইল নম্বর- ০১৯১৫-৪২৭৫৩৩।
এ ছাড়া কমিটি সাইক্লোন সেল্টারগুলো প্রস্তুত রাখা, জেলা, উপজেলা এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে যাবতীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে গতকাল থেকে সাতক্ষীরায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে । মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দীন জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা করা হয়েছে। সভায় সর্বসম্মতি ক্রমে ২৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।