চট্টগ্রাম-কক্সবাজারে ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আজ সোমবার বিকেলে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মিয়ানমারের সীমন্তবর্তী অঞ্চলে এর উৎপত্তিস্থল।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান প্রথম আলোকে বলেন, আজ বিকেল ৪টা ১ মিনিট ১২ সেকেন্ডের এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। মিয়ানমারের পাকুক্কু এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল। ঢাকা থেকে এর দূরত্ব ৫০৭ কিলোমিটার। বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানান তিনি।