চট্টগ্রামে সূর্যের দেখা মেলেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে গতকাল বুধবার দিনভর সূর্যের দেখা মেলেনি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ঠান্ডায় কাবু হয়ে পড়ে নগরবাসী।
সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় চট্টগ্রাম এবং আশপাশের এলাকায়। এতে ঠান্ডা বেড়ে যায়। আকাশ ছিল মেঘাচ্ছন্ন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বিড়ম্বনায় পড়তে হয় অফিসগামী মানুষকে। অনেককে ছাতা মাথায় চলতে দেখা যায়।
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, শ্রীলঙ্কায় একটি লঘুচাপের প্রভাবে কিছু মেঘমালা বাংলাদেশের দিকে এসেছে। এই কারণে এ বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবারও এই ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।
বৃষ্টি ও হরতালের কারণে রাস্তাঘাটে যানবাহনও ছিল কম। এই সুযোগে রিকশা এবং সিএনজিচালিত অটোরিকশা ইচ্ছামতো ভাড়া হাঁকিয়েছে।