চট্টগ্রামের আট কারখানাকে পরিবেশ অধিদপ্তরের নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশদূষণের অভিযোগে চট্টগ্রামের আটটি কারখানাকে গতকাল শনিবার নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগ। নগরের কর্ণফুলী, পটিয়া ও বোয়ালখালী থানা এলাকায় এই কারখানাগুলো রয়েছে। অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর কারখানাগুলো পরিদর্শন শেষে এই নোটিশ দেন।
কালো ধোঁয়া ও তরল বর্জ্যে পরিবেশদূষণের অভিযোগে নোটিশ দেওয়া কারখানাগুলো হলো আম্বিয়া নিটিং অ্যান্ড ডায়িং, হাক্কানী পেপার অ্যান্ড পাল্পস, এহসান স্টিল মিলস, মাসুদ এন্টারপ্রাইজ, চেমন ইস্পাত, মোস্তফা পেপার মিলস, টি কে পেপার মিলস ও ম্যাফ নিউজপ্রিন্ট লিমিটেড।
১৬ এপ্রিল ঢাকায় পরিবেশ অধিদপ্তরের ঢাকাস্থ দপ্তরে (এনফোর্সমেন্ট) হাজির হয়ে প্রতিষ্ঠানগুলোকে শুনানিতে অংশ নিতে বলা হয়েছে।