চলতি মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি গভীর নিম্নচাপ হতে পারে। এর মধ্যে একটি থেকে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে চলতি মাসের জন্য দেওয়া পূর্বাভাসে এই আশঙ্কার কথা বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। বেশির ভাগ এলাকায় তাপমাত্রা ক্রমশ কমতে পারে। মাসের শেষের দিকে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যেতে পারে। দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।