চারটি কারখানাকে ৮০ লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশদূষণের দায়ে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরে অবস্থিত চারটি কারখানাকে ৮০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর গতকাল রোববার ওই জরিমানা করে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওই শিল্পনগরের এমঅ্যান্ডএম ওয়াশিং অ্যান্ড ডাইং মিলস, কালার মার্ক ওয়াশিং, ইউনিক টেক্সটাইল মিলস এবং লন্ডি গেইট (প্রা.) লিমিটেড নামের চারটি কারখানা অধিদপ্তর থেকে পরিবেশগত ছাড়পত্র নেয়নি। কারখানাগুলো তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ না করেই উৎপাদন শুরু করে। তারা অপরিশোধিত তরল বর্জ্য তুরাগ নদে ফেলে পরিবেশের ক্ষতি করে আসছে। এ কারণে প্রতিটি কারখানাকে ২০ লাখ টাকা করে মোট ৮০ লাখ টাকা জরিমানা করা হয়।