চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। গতকাল সোমবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন।

তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি উত্তর থেকে আসা হিমশীতল হাওয়া বইছে। শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীতবস্ত্রের অভাবে বেশি কষ্ট পাচ্ছে গরিব মানুষ। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন জানান, শীতার্ত মানুষের জন্য সাত হাজার শীতবস্ত্র চেয়ে ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে জরুরি বার্তা পাঠানো হয়েছে।

জেলায় শীতজনিত রোগবালাই বেড়ে চলেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে প্রতিদিনই ভিড় বাড়ছে। গতকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে ৩১টি শিশু। হাসপাতালের শিশু বিভাগের পরামর্শক মাহবুবুর রহমান জানান, ভর্তি রোগীদের বেশির ভাগই রোটা ভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত।