চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৭ দশমিক ৫, বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৭ দশমিক ৫, বইছে মাঝারি শৈত্যপ্রবাহ
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় গতকাল শুক্রবার মধ্যরাত থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। আবহাওয়া অধিদপ্তর আজ শনিবার সকাল নয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস নেমেছে।

চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, আকস্মিক তাপমাত্রা কমে যাওয়া, মেঘলাভাব কেটে যাওয়া ও উত্তর থেকে আসা হিমেল হাওয়ার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।

জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার জানান, সরকারিভাবে এ পর্যন্ত জেলায় ২০ হাজার ৭০০ কম্বল বিতরণ করা হয়েছে। তা ছাড়া আরও ২৪ লাখ ৫০ হাজার টাকার কম্বল কেনা হয়েছে, যা শিগগিরই বিতরণ করা হবে।