ছবিতে ভোলার নদীভাঙন
ভোলার সদর উপজেলার রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়নে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। গত দেড় মাসে বিলীন হয়েছে প্রায় ৬ বর্গকিলোমিটার এলাকা। বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের দুই কিলোমিটার, পুরোনো ইলিশা ফেরিঘাটসহ বেশ কিছু এলাকার বসতবাড়ি, হাসপাতাল, ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। ভাঙনের মুখে আছে আর অনেক পরিবার। ছবিগুলো দক্ষিণ রাজাপুরের বিভিন্ন এলাকা থেকে সম্প্রতি তোলা।

মেঘনা নদীর ভাঙনে ঘরবাড়ি হারিয়ে অসহায় মানুষ বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আশ্রয় নিয়েছে। ছবিটি ইলিশা এলাকা থেকে তোলা।

ভাঙনের হাত থেকে রক্ষা পেতে পুরো ঘর সরিয়ে নিচ্ছে এই পরিবার। ছবিটি চডারমাথা গ্রাম থেকে তোলা।

ডারমাথা এলাকায় সড়ক ভেঙে চলে গেছে নদীতে।

ভাঙা ঘর নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছে একটি পরিবার।

ভিটা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বসতবাড়ি। ছবিটি চডারমাথা গ্রাম থেকে তোলা।

ঘর নিয়ে অন্য জায়গায় যাচ্ছে একটি পরিবার। ছবিটি বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তোলা।

নদীগর্ভে বিলীন হতে পারে তাই গাছ কেটে নিচ্ছেন একজন। কালুপুর গ্রাম থেকে তোলা।

ভাঙনের হাত থেকে রক্ষা পেতে গাছপালা সব কেটে সরিয়ে নিয়ে যাচ্ছে পরিবারের কয়েকজন। ছবিটি রাজাপুর থেকে তোলা।