জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশদূষণের দায়ে নারায়ণগঞ্জ ও গাজীপুরের চারটি কারখানাকে ৪৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতি করার অপরাধে নারায়ণগঞ্জের কুমুদিনী ওয়াশিং লিমিটেডকে ৩২ লাখ, রকি টেক্সটাইল মিলস লিমিটেডকে আট লাখ এবং গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরে অবস্থিত মুনলাইট ওয়াশিং লিমিটেডকে পাঁচ লাখ ও ন্যাশনাল কম্পোজিট নিট অ্যান্ড ওয়াশিং লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।