জলবায়ু পরিবর্তন নিয়ে পোপের সর্বজনীন চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনে সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস গত বৃহস্পতিবার ‘হোক তোমার প্রশংসা’ শিরোনামে একটি সর্বজনীন চিঠি দিয়েছেন। চিঠিটির মূল বিষয় হচ্ছে প্রকৃতি ও পরিবেশ, সর্বসাধারণের আবাসগৃহ, ‘ধরিত্রীর’ যত্ন নেওয়ার দিকনির্দেশনা।
আসিসির সাধু ফ্রান্সিসের বন্দনাগীতির অনুকরণে পোপ ফ্রান্সিস সর্বজনীন চিঠিটির নাম দিয়েছেন। আসিসির সাধু ফ্রান্সিস সূর্যকে ভাই, জলকে বোন ও ধরিত্রীকে জননী হিসেবে আখ্যায়িত করেছেন।
পোপ বলেন, পরিবেশের বর্তমান দুরবস্থা ও বিপর্যয়ের মূল কারণ মানুষ। পরিবেশের কথা না ভেবে বিজ্ঞান-প্রযুক্তি এবং শিল্প ও বাণিজ্যের উন্নতির কথা ভেবেছে। ফলে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিবেশ রক্ষার জন্য সর্বশ্রেষ্ঠ নীতি হিসেবে পোপ ‘সমন্বিত পরিবেশ’, অর্থাৎ পরিবেশকে সমন্বিতভাবে দেখার কথা বলেছেন।
পোপ তাঁর বাণীতে বলেন, পরিবেশ রূপান্তরের জন্য প্রয়োজন অন্তরের পরিবর্তন। অন্তরের পরিবর্তনের জন্য সবাইকে উদ্বুদ্ধ হয়ে শিক্ষা নিতে হবে। বিজ্ঞপ্তি।