জলবায়ু পরিবর্তনের কারণে ম্যালেরিয়া কলেরা ডেঙ্গু বাড়বে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলবায়ু পরিবর্তনের কারণে দেশে ম্যালেরিয়া, ডেঙ্গু, কালাজ্বর, কলেরার মতো রোগের প্রকোপ বাড়বে। এমন তথ্য দিয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) জনসংখ্যা, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন বিভাগের ইমেরিটাস অধ্যাপক পিটার কিম স্ট্রিডফিল্ড।
আইসিডিডিআরবি কীভাবে চলে, কোন ধরনের সেবা দেয়—এসব বিষয়ে সাংবাদিকদের জানানোর লক্ষ্যে আয়োজিত সভায় কিম স্ট্রিডফিল্ড এ কথা বলেন। গতকাল মঙ্গলবার আইসিডিডিআরবির মহাখালী কার্যালয়ে আইসিডিডিআরবি ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম যৌথভাবে এই সভার আয়োজন করে।