জলাবদ্ধতায় খানাখন্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি ও জলাবদ্ধতার কবলে পড়া রাস্তাগুলোজুড়ে ক্ষতের চিহ্ন রয়েছে।
ঢাকা ট্রাংক রোডের পাহাড়তলী বার কোয়ার্টার ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারের সামনে ও মনসুরাবাদ রূপসা বেকারির সামনে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত।
বহদ্দারহাট উড়ালসড়কের নিচেও ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। কাতালগঞ্জ আবাসিক এলাকা, শুলকবহরের হামদু মিয়া সড়ক, আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকার ২৬, ২৭ ও ২৯ নম্বর সড়ক, উত্তর আগ্রাবাদের মুহুরীপাড়া, মোল্লাপাড়া, মৌলভীপাড়া সড়ক, বাকলিয়ার মিয়া খান সড়ক, বহদ্দারহাটের খাজা সড়ক, চান মিয়া সড়ক, নাসিরাবাদের আল-ফালাহ গলি সড়ক, পাহাড়তলী কলেজ রোড, আমবাগান সড়ক, খুলশীর হলি ক্রিসেন্ট হাসপাতাল সড়ক, পাহাড়তলীর কৈবল্যধাম সড়ক, রবি গেইট সড়ক, শেরশাহ বাংলাবাজার থেকে আরেফিন নগর সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ।